আমাদের ৩ দিনের সহজ রিটার্ন পলিসি রয়েছে। প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা মনে হয়, তবে নিচের শর্তাবলি মেনে আপনি খুব সহজেই রিটার্ন করতে পারবেন।
রিটার্ন করার শর্তসমূহ:
- পণ্যটি অবশ্যই অব্যবহৃত (Unused) এবং অক্ষত (Undamaged) অবস্থায় থাকতে হবে।
- পণ্যের মূল প্যাকেজিং, ট্যাগ, ম্যানুয়াল এবং ইনভয়েস সাথে থাকতে হবে।
- প্রোডাক্ট রিসিভ করার ৩ দিনের মধ্যে আমাদের হটলাইনে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে হবে।
- কোনো ড্যামেজ বা ভুল পণ্য পেলে ডেলিভারি ম্যানের সামনেই প্রমাণস্বরূপ ছবি বা ভিডিও ধারণ করা বাঞ্ছনীয়।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়:
- ক্রেতার ভুলে ভুল সাইজ বা পণ্য অর্ডার করা হলে (তবে স্টক সাপেক্ষে এক্সচেঞ্জ করা যেতে পারে)।
- ব্যবহারের ফলে পণ্যের কোনো ক্ষতি হলে।
- অফার বা ক্লিয়ারেন্স সেলে কেনা পণ্যের ক্ষেত্রে।
* রিটার্ন পাঠানোর কুরিয়ার চার্জ সাধারণত ক্রেতাকে বহন করতে হয় (যদি না আমাদের দিক থেকে কোনো ভুল হয়ে থাকে)।